Recent Posts

6/recent/ticker-posts

পরশুরামের অবতারত্ব

 



পরশুরামের অবতারত্ব

 

*#পৌরানিক কাহিনীতে দেখা যায়, পরশুরাম মাতৃহত্যা করেছিলেন হিংসার বশবর্তী হয়ে একুশবার পৃথিবীকে নিঃক্ষত্ৰীয় করেছিলেন একটা মানুষ যে গুণে দৈবীসত্তা প্রাপ্ত হয় সেগুণও তাঁর ছিল না তাহলে, হিংসায় উন্মত্ত পরশুরাম কি করে ঈশ্বরের গুণাবলী নিয়ে অবতার হিসেবে চিহ্নিত হতে পারেন?

 

*#আসলে এই গল্পটির একটি প্রতীকাৰ্থ আছে, প্রতীকাৰ্থ এই রকমঃ মাতা মানে শক্তি , জগৎ শুন্যতার বুকে সুপ্ত এই শক্তি স্বভাবগুণে ফুটে উঠে গোলাকার জগৎ তৈরী করে এই জগৎকে

হনন করে অর্থাৎ জয় করে অর্থাৎ নিষ্ক্রিয় করে সেই শূন্যতায় ফিরে যিনি যেতে পারেন তিনিই ঈশ্বররপে গ্রাহ্য হন পরশুরাম এই জগৎকে জয় করে নির্গুন শূন্যতায় স্থিত হতে পারতেন সুতরাং তিনি ছিলেন ঈশ্বরতুল্য জগৎ অর্থাৎ শক্তিজয়ী হিসেবে তিনি মাতৃঘাতী কারণ শক্তিকে স্ত্রীলিঙ্গ বা মাতারপে কল্পনা করা হয়

 

*#ক্ষত্রীয় হলেন তিনিই যার মধ্যে সত্ত , রজঃ ও তমঃ গুণের মধ্যে রজঃ ও তমঃ গুণের প্রাধান্য বেশী কোন সাধক একুশদিন সমাধিস্থ থাকলে এই রজঃ ও তমঃ গুণ সম্পূর্ণ নাশ হয় তখন তিনি ঈশ্বরের নির্ভেজাল সত্ত্ব গুণের অধিকারী হন পরশুরাম একুশ দিন সমাধিস্থ থেকে এই জড়প্রধান দুই গুণ অর্থাৎ রজঃ ও তমঃকে জয় করতে পেরেছিলেন বলেই একুশবার ক্ষত্রীয়নিধনকারী রুপে বর্ণিত হয়েছেন

 

*#পরশুরাম কুঠারধারী এই কুঠার নরহত্যার প্রয়ােজনে ব্যবহৃত কুঠার নয় এ হল জ্ঞানকুঠার যার দ্বারা অজ্ঞান রপ অন্ধকারকে ছেদন করে সত্যের সন্ধান পাওয়া যায় সেইজন্য অদ্যাবধি শৈব সাধকেরা কুঠার প্রতীক ধারণ করে থাকেন

 

*#গল্পের এই প্রতীকাৰ্থ খুঁজে পেলে পরশুরামের অবতারত্বের যুক্তিযুক্ততা প্রমাণিত হয় কিন্তু এই প্রতীকাৰ্থ ধরা না গেলে তা কুসংস্কার ও অজ্ঞানতাতুল্য হয়

 

(রতন কর্মকার)

Post a Comment

0 Comments