Recent Posts

6/recent/ticker-posts

যোগানন্দের_বিশ্বজয় (২য় পর্ব)

 



যোগানন্দের_বিশ্বজয় (২য় পর্ব)

  

 

*#ইংরেজিতে বক্তৃতা, ভাব ও ভাষা দুটোই গুছিয়ে নিতে হবে বইকী। সন্ন্যাসী দেখলেন, ভাবনাগুলোই আসছে না, ভাষায় তাদের বাঁধবেন কী! বহু চেষ্টার পর হাল ছেড়ে দিয়ে, গুরুর আশ্বাসবাক্য স্মরণ করে দাঁড়ালেন শ্রোতাদের সামনে। কিন্তু মুখে কথা সরে না। এক মিনিট, দু’মিনিট করে পেরোল দশ মিনিট, শ্রোতামহলের উসখুস, ফিসফিস তখন হাসাহাসিতে ঠেকেছে। খুব রাগ হল, সঙ্গে দুঃখ, অভিমান। নীরবে প্রার্থনা করছেন, মনের মধ্যে কে যেন বলে উঠল, পারবে, তুমি পারবে। মুখ খুলতেই, ভাব-ভাষা দুই-ই অনায়াসে বেরিয়ে এল ভিতর থেকে। কোথা দিয়ে কেটে গেল পঁয়তাল্লিশ মিনিট! শ্রোতারা তখন উচ্ছ্বসিত, আরও শুনতে চান তাঁরা!

 

এই তরুণ সন্ন্যাসীই যোগানন্দ। *#পরমহংস_যোগানন্দ।

শ্রী নরেন্দ্রনাথ দত্ত বা স্বামী বিবেকানন্দের পরে বিশ্ব জয় করা আরেক বাঙালি, শ্রী মুকুন্দলাল ঘোষ।

 

*#ভারত ও পাশ্চাত্যে ‘যোগদা সৎসঙ্গ সোসাইটি অব ইন্ডিয়া’ ও ‘সেল্ফ রিয়্যালাইজেশন ফেলোশিপ’ সংস্থার প্রতিষ্ঠাতা, পাশ্চাত্যে ‘ক্রিয়াযোগ’ প্রচার-প্রসারের প্রধান মুখ।

 

এই যুগে বিশ শতকের যোগগুরু আর তাঁর জীবনদর্শনের স্থান কোথায়?

 

*#যিনি বলেছিলেন, তাঁর কাজ নতুন কিছু নয়— ভারতজীবনেরই অন্তরসম্পদ যে যোগসাধনা, তাকেই ঘরে ঘরে পৌঁছে দেওয়া ছাড়া; যে জিনিস ঘরেই আছে অথচ খবর নাই, তাকেই একটু চিনিয়ে দেওয়া ছাড়া!

 

১৮৯৩-এ শিকাগোর ধর্মমহাসম্মেলনে হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন স্বামী বিবেকানন্দ। বাকি ইতিহাস বেদান্তের বিশ্বজয়ের ইতিহাস। আর সেই বছরেই উত্তরপ্রদেশের গোরক্ষপুরে জন্মালেন মুকুন্দলাল ঘোষ। চার ভাই চার বোনের সংসারে দ্বিতীয় পুত্র। বাবা বেঙ্গল নাগপুর রেলওয়ের বড় পদে ছিলেন, চাকরিসূত্রে ভারতের নানান শহরে ঘুরতে হয়েছে পরিবারটিকে।

 

*#যে শহরেই বদলি হন, সেখানেই বাড়ির ঠাকুরঘরে ফ্রেমে বাঁধানো একখানা ছবি থাকত— ‘লাহিড়ীমশাই’, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ছবি। মুকুন্দের বাবা তাঁর মন্ত্রশিষ্য ছিলেন।

 

চলবে.......


✍️ ব্যাখ্যাঃ রতন কর্মকার +8801715982155 (whatsapp)

Post a Comment

0 Comments