Recent Posts

6/recent/ticker-posts

যোগানন্দের_বিশ্বজয় (পর্বঃ ০৬)

 



যোগানন্দের_বিশ্বজয়   (পর্বঃ ০৬)


*#অনেক পরে যখন মুকুন্দ সন্ন্যাস নিয়ে যোগানন্দ হয়েছেন, রাঁচীতে তৈরি করেছেন যোগদা সৎসঙ্গ ব্রহ্মচর্য বিদ্যালয়, তখন এই কলকাতাতেই এক দিন রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দেন সি এফ অ্যান্ড্রুজ। কবির আমন্ত্রণে শান্তিনিকেতনেও যান যোগানন্দ, যোগ অভ্যাসের মাধ্যমে শিক্ষার্থীদের মনঃসংযোগের প্রক্রিয়া তাঁর কাছে শুনেছিলেন রবীন্দ্রনাথ।

 

*#আমেরিকা থেকে ভারতে ফেরার পর ১৯৩৫ সালে ওয়ার্ধাতে গান্ধীজির আশ্রমেও আমন্ত্রিত হয়েছিলেন যোগানন্দ। চমৎকার সেই অনুপুঙ্খ বর্ণনা। মহাত্মার মৌনব্রত, তাঁর খাওয়ার বর্ণনা, সরল আশ্রমিক জীবন, গো-পালন, সব কিছু লিখে গিয়েছেন যোগানন্দ। রাতে শোওয়ার আগে সাধুর হাতে এক শিশি লেবুর তেল দিয়ে হেসে বলেছিলেন গান্ধীজি, ‘‘ওয়ার্ধার মশারা অহিংসাটহিংসা মানে না, একটু সাবধান হয়ে শোবেন।’’ গান্ধীজি ও তাঁর কয়েক জন শিষ্য যোগানন্দের কাছে ক্রিয়াযোগে দীক্ষা গ্রহণ করেছিলেন, মহাত্মার কথায় টাউন হল-এ চারশো লোকের সামনে বক্তৃতাও দিয়েছিলেন যোগানন্দ।

 

১৯১৫ সালে সন্ন্যাস, তার দু’বছর পর গুরুর কথায় ‘সংগঠনের কাজ’ শুরু করেন যোগানন্দ। ছোট্ট এক গ্রামে সাতটি মাত্র ছেলেকে নিয়ে শুরু হয়েছিল বিদ্যালয়, ১৯১৮ সালে কাশিমবাজারের মহারাজার দাক্ষিণ্যে সেই বিদ্যালয় গেল রাঁচীতে। সেও একশো বছর পেরিয়েছে। ‘ইয়োগা’ থেকে ‘হট যোগা’ নিয়ে মাতামাতির এই যুগে মনে রাখলে ভাল, তিনিই প্রথম ভারতীয় যোগশিক্ষক যিনি জীবনের বহুলাংশ কাটিয়েছেন আমেরিকার মাটিতে। লব্ধপ্রতিষ্ঠ বহু বিদেশি নারীপুরুষ শিষ্যত্ব নিয়েছিলেন তাঁর। মার্ক টোয়েনের মেয়ে, সুগায়িকা ক্লারা ক্লেমেন্স গ্যাব্রিলোউইশ, অ্যালিস হেসি (‘যোগমাতা’, সেল্ফ রিয়্যালাইজেশন ফেলোশিপের প্রথম সন্ন্যাসিনী), লরি প্র্যাট (তারামাতা), ব্যবসায়ী জেমস লিন (জনকানন্দ)— তালিকা সুদীর্ঘ।

 

*#যোগানন্দ পাশ্চাত্যে ক্রিয়াযোগ প্রচারের জন্য ১৯২০ সালে আমেরিকা চলে যান এবং ১৯২৫ সালে ক্যালিফোর্ণিয়ার লস এ্যঞ্জেলসে Self-Realisation Fellowship (SRF)-এর আন্তর্জাতিক সদর দপ্তরের প্রশাসনিক ভবন স্থাপন করেন। দ্রোনগিরির কাছে অবস্থিত ‘লাহিড়ী মহাশয়ের গুহা’ এই SRF-এর উদ্যোগেই প্রচার লাভ করেছে।

 

চলবে........

✍️ ব্যাখ্যাঃ রতন কর্মকার +8801715982155 (whatsapp)

Post a Comment

0 Comments